মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকায় রোহিঙ্গাসহ বিদেশি অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্তি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে 'সন্দেহজনক' সীমান্ত এলাকার তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশী দেশ থেকে রোহিঙ্গা ও বিভিন্ন 'বিদ্রোহী' সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ ঘটতে পারে- সন্দেহজনক এমন এলাকার তথ্য চেয়ে গত সপ্তাহে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
২০০৯ সালে হালনাগাদের সময় কক্সবাজার ও পার্বত্য এলাকার ১০ উপজেলার ভোটার তালিকায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা এবং মৌলভীবাজারের পূর্বজুড়ি উপজেলায় আসামের 'বিদ্রোহী' সংগঠন উলফার ১০ সদস্যকে সনাক্ত করা হয়।
মিহির বলেন, "জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্যই তারা কোনো না কোনোভাবে ভোটার তালিকাভুক্ত হয়েছিলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের সনাক্ত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা যাতে আর এ সুযোগ না পায়- সে ব্যবস্থাই নেওয়া হচ্ছে।"
আগামী জুলাইয়ে ভোটার তালিকা হালনাগাদ পাইলট প্রকল্পেও রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকদের সনাক্ত করার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিবন্ধন ফরম তৈরি করেছে ইসি।
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জমান সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অতীতের ভুলগুলো চিহ্নিত করতে রোহিঙ্গা শরণার্থীদের আবাস হয়ে ওঠা উখিয়ার পালংখালী এবং ভারতীর সীমান্ত সংলগ্ন নওগাঁর পত
bdnews24