মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশ আমলে নিচ্ছে না সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন, ইসি চাইলে গণপ্রতিনিধিত্ব আদেশেই এসব বিষয়ে সংশোধনী আনতে পারে।
তবে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলছেন, গণপ্রতিনিধিত্ব আদেশে নয়, সংবিধানেই এসব সংশোধনী অন্তর্ভূক্ত করতে হবে। তা না হলে এর কোনো প্রায়োগিক ভিত্তি দাঁড়াবে না।
সংবিধানের ৫৮ ঘ (১), ৭১ (১) ও ১২৫ অনুচ্ছেদ সংশোধনের জন্য ইসি গত ৭ এপ্রিল বিশেষ কমিটির চেয়ারপারসন ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে একটি চিঠি দেয়। চিঠিতে 'অতীব জরুরি' উল্লে
bdnews24