ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করায় দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না হওয়ায় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়।
বিবৃতিতে বলা হয়, "বর্তমান রাজনৈতিক বাস্তবতাও প্রমাণ করে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী তথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করায় দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট সৃষ্টির আশঙ্কা করছি।"
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিলের শুনানি শেষে আপিল বিভাগ মঙ্গলবার সকালে রায় ঘোষণা করে। এতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হলেও শান্তিশৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী দুটি সাধারণ নির্বাচন এ পদ্ধতিতেই করার কথা বলা হয়।
একইসঙ্গে বিচার বিভাগকে এর সাথে না জড়ানোর বিষয়েও নির্দেশনা দেওয়া হয় সুপ্রিম কোর্টের রায়ে।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করা হয়। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, "আমরা মনে করি, সংবিধান সংশোধনের এখতিয়ার শুধু সংসদের। তাই সুপ্রিম কোর্টের রায়ের ফলে শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা বর্তমান সরকারের জন্য সমীচীন হবে না। বরং এটি হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত।"
এ সঙ্কট থেকে উত্তরণের জন্য সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে সরকারি দলের খোলামেলা ও অর্থবহ আলোচনা শুরু করা উচিত বলেও মত প্রকাশ করেন দুই জামায়াত নেতা।
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি স
bdnews24