২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচন চাইলে সংসদে অনাস্থা আনুন: মতিয়া

মধ্যবর্তী নির্বাচন চাইলে বিরোধী দলকে সংসদে অনাস্থা প্রস্তাব আনার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবর্তী নির্বাচন চাইলে বিরোধী দলকে সংসদে অনাস্থা প্রস্তাব আনার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মতিয়া চৌধুরী বলেছেন, "অনাস্থা প্রস্তাব পাস হলে সরকার পদত্যাগ করবে। অন্যথায় বিরোধী দলকে সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে।" ঢাকা মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মগবাজারের মধুবাগ মাঠে রোববার বিকালে ঢাকা-১১ আসনের জনসভায় মতিয়া চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, "নারীনীতিতে ইসলাম ও কোরআন-সুন্নাহবিরোধী কিছু না থাকলেও এর বিরোধিতার নামে আমিনীকে সামনে রেখে খালেদা জিয়া ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন।" ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১০৬ ঘ.