২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক টেকসই হবে, যদি...

অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা গেলে ভারতের সঙ্গে সম্পর্ক টেকসই হবে বলে মনে করে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা গেলে ভারতের সঙ্গে সম্পর্ক টেকসই হবে বলে মনে করে বিএনপি। শুক্রবার সকালে হোটেল সোনারগাঁওয়ে ভারতের উপ রাষ্ট্রপতি এম হামিদ আনসারির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাতের পর তার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভারতের উপ রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার ফলোপ্রসূ আলোচনা হয়েছে। খালেদা জিয়া বলেছেন, ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে বের করতে পারলে জনগণের মধ্যে আস্থা বাড়বে। এতে দুই দেশের সম্পর্ক টেকসই হবে।" বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত বার্ষিকীর উৎসবে যোগ দিতে দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন ভারতের উপ রাষ্ট্রপতি। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনজন পার্লামেন্ট সদস্য ও ১৯ জন সাংবাদিকসহ ৫৯ সদস্যের একটি প্রতিনিধিদল এই সফরে তার সঙ্গে রয়েছেন। ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর উচ্চপর্যায়ের কোনো ভারতীয় প্রতিনিধিদলের এটিই প্রথম বাংলাদেশ সফর। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্ট স্যুটে সকাল ৯টা ২০ মিনিট থেকে হামিদ আনসারির সঙ্গে প্রায় আধা ঘন্টা বৈঠক করেন খালেদা। বাংলাদেশ সফরে আসায় ভারতের উপ রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। একই সঙ্গে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ভারতীয় কংগ্রেসের চেয়ারম্যান সোনিয়া গান্ধীকে তার অভিনন্দন পৌঁছিয়ে দিতে অনুরোধ করেন। সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী জানান, সীমান্তে বাংলাদেশি হত্যা, অভিন্ন নদীর পানি প্রবাহ, বাণিজ্য ঘাটতি কমানো, পশ্চিমবঙ্গ ও পূর্বাঞ্চলে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর স