নোয়াখালী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলযোগের কারণে পণ্ড নোয়াখালীর সেনবাগ পৌরসভায় আগামী ১১ মে পুনর্নির্বাচন হবে।
বেগমগঞ্জ উপজেলা (সেনবাগের উপজেলার দায়িত্বপ্রাপ্ত) নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কমিশন থেকে পাঠানো একটি চিঠিতে আগামী ১১ মে সেনবাগ পৌরসভায় মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে পুনর্নির্বাচনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।"
গত ১৮ জানুয়ারি সেনবাগ পৌরসভায় নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে দখল, ব্যালট ছিনতাইসহ সহিংস ঘটনার পর নির্বাচন কমিশন পৌরসভার মোট নয়টি ভোটকেন্দ্রের সবকটিতে ভোট স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24