ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তাঙ্গনে বৃহস্পতিবার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারির কারণে বিএনপি তাদের নির্ধারিত সমাবেশটি করবে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে।
বুধবার রাতে দলটির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিএমপির নিষেধাজ্ঞার কারণে মুক্তাঙ্গনের সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় নয়া পল্টনে পার্টি অফিসের সামনে এই সমাবেশ হবে।''
বৃহস্পতিবার মুক্তঙ্গনে কয়েকটি ইসলামী দলের সমাবেশকে কেন্দ্র করে সেখানে সব ধরনের সভা, সমাবেশ ও মনববন্ধনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রহুল কবির রিজভী জানান, পূঁজিবাজারে কারসাজির জন্য দায়ীদের শাস্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
গত ৬ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে থেকে ওই দাবিতে সারাদেশে সমাবেশসহ ৫দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১১১ ঘ.
bdnews24