বাগেরহাট, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. মাহমুদ আলী হাওলাদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ৩ এপ্রিল এই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার কারণে তা হতে পারেনি। সোমবার (২ মে) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, সীমানা সংক্রান্ত জটিলতায় স্থগিত হওয়া মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়নের নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০২ ঘ.
bdnews24