সুনামগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুনামগঞ্জ সদর উপজেলায় বিএনপি'র দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।
সোমবার বিকালে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এ সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছে মহিনুর মিয়া (৫৫), সামছুল হক (৫০), অজিত দে (৩৫) ও ময়নুল (৩৫)।
তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি আতাউর রহমান জানান, জেলা বিএনপি'র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিকালে দলের জেলা সভাপতি ফজলুল হক আসপিয়ার সমর্থকরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে।
একই সময় সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলনের সমর্থকরা কমিটিকে স্বাগত জানিয়ে শহরের পশ্চিমবাজার থেকে আনন্দ মিছিল বের করে।
মিছিল দু'টি ট্রাফিক পয়েন্টে এলে দু'গ্র"পের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন অভিযোগ করেন, আসপিয়ার সমর্থকরা ইচ্ছাকৃতভাবেই তাদের মিছিলে হামলা চালিয়েছে।
ফজলুল হক আসপিয়া গ্র"পের নেতা জেলা সহসভাপতি ওয়াহিদ আহমদ জানান, কমিটি বাতিলের দাবিতে তারা শান্তিপূর্ণ মিছিল করার সময় কলিম উদ্দিন আহমদ মিলনের সমর্থকরা কর্মসূচি পণ্ড করতে হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24