২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: সাবেক দুই পুলিশের জবানবন্দি

দশ ট্রাক অস্ত্র মামলায় দুই সাবেক পুলিশ সার্জেন্ট মো. আলাউদ্দিন ও হেলাল উদ্দিন আদলতে সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় দুই সাবেক পুলিশ সার্জেন্ট মো. আলাউদ্দিন ও হেলাল উদ্দিন আদলতে সাক্ষ্য দিয়েছেন। অস্ত্র খালাসের সময় কারা উপস্থিত ছিলেন জবানবন্দিতে তারা আদালতকে তা জানান। সোমবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমান তাদের জবানবন্দি গ্রহণ করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই পুলিশ সদস্য ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দেন। সাবেক পুলিশ সার্জেন্ট মো. আলাউদ্দিন ও হেলাল উদ্দিন ওই অস্ত্র আটকের সময় কর্ণফুলী থানার কয়লার ডিপো ফাঁড়িতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ১০ ট্রাক অস্ত্র খালাসের বিষয়টি তারাই প্রথম দেখেন এবং উর্ধতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। এ দুই পুলিশ সদস্য পরে অস্ত্রের চালান থেকে কয়েকটি অস্ত্র বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাদের গ্রেপ্তারও করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেলেও তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলা-বারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করে। এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই'র সাবেক দুই প্রধানসহ মোট ১০ জন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৩২ ঘ.