ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নারী উন্নয়ন নীতিতে কুরআনবিরোধী কিছু নেই বলে মনে করে ইসলামী ঐক্য ফ্রন্ট। প্রধানমন্ত্রীকে দলটি তাদের এ মত জানিয়েছে।
চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহের নেতৃত্বে দলটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করে শনিবার বিকেলে এ কথা জানায়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
নেতারা বলেন, কুরআন-সুন্নাহর সঙ্গে সঙ্গতিপূর্ণ নারী উন্নয়ন নীতিটিতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, "কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন আওয়ামী লীগ কখনো করেনি, ভবিষ্যতেও করবে না।
"শান্তির ধর্ম ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইউএম/পিডি/২৩৫৭ ঘ.
bdnews24