২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের ধর্মঘট চলছে

রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই নেতাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে আহত করার প্রতিবাদে কলেজে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

রংপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই নেতাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে আহত করার প্রতিবাদে কলেজে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার দ্বিতীয় দিনের মত ধর্মঘট চলায় কলেজে কোন ক্লাশ হয়সি । মেডিকেল কলেজের ডা. মুক্তা হোষ্টেলের সুপার ডা. বিমল চন্দ্রকে অপসারণ না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে ছাত্রলীগ ঘোষণা দিয়েছে। তারা এই দাবি আদায়ে কলেজ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। পরে তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দেয়। সোমবার ভোরে মুক্তা হোষ্টেলে ঘুমিয়ে থাকা অবস্থায় মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক খন্দকার পুলক ও সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইনকে কুপিয়ে জখম করে একদল মুখোশধারী সন্ত্রাসী। আহত অবস্থায় এই দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার রাতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সঞ্জয় সরকার বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২২ ঘ.