২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী শ্রমিকদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে: হাসিনা

বিদেশগামী নারী শ্রমিকদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশগামী নারী শ্রমিকদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রবাসী কল্যাণ ব্যাংক। বিদেশে চাকরিপ্রার্থীরা এ ব্যাংক থেকে কম সুদে ঋণ নিতে পারবে। পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থও এ ব্যাংকের মাধ্যমে বৈধভাবে দেশে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চাকরিপ্রার্থী চার জনকে ঋণের অর্থের চেক তুলে দেন তিনি। এদের তিন জনই নারী কর্মী। প্রধানমন্ত্রী একইসঙ্গে এশিয়ার ১১টি জনশক্তি রপ্তানিকারক দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলন 'কলম্বো প্রসেস'ও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক উন্নতি করতে পারলেও এর মর্যাদাপূর্ণ অভিবাসনের আন্তর্জাতিক মানদণ্ড থেকে আমরা এখনো অনেক দূরে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে গরিব মানুষের আগ্রহকে পুঁজি করে মধ্যস্বত্ত্বভোগীরা একটি বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশে যেতে সর্বোচ্চ কত টাকা লাগে তা নির্ধারণের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি।" অবৈধভাবে বিদেশ পাঠানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। নারী শ্রমিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশগামী নারী শ্রমিকরা প্রায়ই এক ধরনের বিচ্ছিন্নতায় ভোগে, দীর্ঘ সময় তাদের কাজ করতে হয়, অবসরও পায় কম। বিদেশে অবস্থানরত নারী শ্রমিকদের জন্য বিশেষ মনোযোগ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। লিবিয়ার সা