২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ পৌরসভার স্থগিত কেন্দ্রের ফল প্রকাশ

হবিগঞ্জ পৌরসভার একটি ওয়ার্ডের স্থগিত কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

হবিগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ পৌরসভার একটি ওয়ার্ডের স্থগিত কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা তফাজ উদ্দিন আহমদ। শনিবার টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রর মধ্যে আগে দুটির ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা হয়েছিলো। তিন কেন্দ্রের সম্মিলিত ফলাফলে মো. আলমগীর নোঙ্গর প্রতীকে ৭৬৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সৈয়দা লাভলী সুলতানা কলস প্রতীকে ৪০৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত ১৮ জানুয়ারি হবিগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের কারণে টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচনে মেয়র পদে জি কে গউছ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭,৯২৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। স্থগিত কেন্দ্রের সব ভোট (১,৪৮৬) নিকটতম প্রতিদ্বন্দ্বী পেলেও নির্বাচিত হবেন না। কারণ, বিজয়ী প্রার্থী ও তার ভোটের পার্থক্য এই কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি। ৮ নম্বর ওয়ার্ডের মোট ভোট ৫৩৯৮। মডেল টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট এক হাজার ৪৬১। শনিবার ৮৮৩ জন ভোট দেন। প্রিজাইডিং কর্মকর্তা হবিগঞ্জ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা তফাজ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০৬ ঘ.