ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে।
রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক আগামী ১৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন।
এ মামলায় গত ২৩ মার্চ কাশেমের বিরুদ্ধে একই বিচারক অভিযোগ গঠন করে রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
ওইদিন কাশেমের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
দিগন্ত মিডিয়া লি. ও কেয়ারী লিমিটিডের চেয়্যারম্যান মীর কাশেমের বিরুদ্ধে গত বছরের ১৯ অগাস্ট জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার মো. মনিরুজ্জামান এ মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, ২০০৫ থেকে ২০০৬ করবর্ষে মীর কাশেম ২৭ লাখ ৮৫ হাজার ১১৮ টাকার ৩৭ পয়সা আয়ের তথ্য গোপন করে ৮ লাখ ৯০ হাজার ৬১ টাকা কর ফাঁকি দেন।
মামলা দায়েরের তিন দিন পর ২২ অগাস্ট কাশেম হাইকোর্ট থেকে জামিন নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/আরএ/১৪৩২ ঘ.
bdnews24