২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেলোয়ারের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরা সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরা সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। খালেদা জিয়া তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন। খোন্দকার দেলোয়ার হোসেন গত ১৬ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার মরদেহ দেশে আনার পর ১৯ মার্চ মানিকগঞ্জে নিজ গ্রামে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। গুলশানের কার্যালয়ে রাত ৮টায় খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী, এক কন্যা ও তিন ছেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২২৪৪ ঘ.