২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের ১৭ ইউপির ফলাফল

বাগেরহাট সদর উপজেলার দশটি ও কচুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

বাগেরহাট, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার দশটি ও কচুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার দপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের মধ্যে চেয়ারম্যানরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে শেখ আক্তারুজ্জামান বাচ্চু, খানপুরে মো. আমির আলী তরফদার, রাখালগাছিতে শেখ আবু শামীম আসনু, ডেমায় মো. মনি মল্লিক, কাড়াপাড়ায় শেখ বশিরুল ইসলাম, যাত্রাপুরে এম এ মতিন, বারুইপুরে শেখ শওকত হোসেন, বিষ্ণুপুরে আব্দুল আজিজ হালদার, গোটাপাড়ায় বাশারাত হাওলাদার ও বেমরতায় শেখ জহিরুল ইসলাম মিঠু। এ ছাড়া কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়নে শিকদার হাদিউজ্জামান, গোপালপুরে মীর তগদীরুজ্জামান, গজালিয়ায় এস এম নাছির উদ্দিন, ধোপাখালীতে এম ডি মোস্তাজাবুল হক, মাঘিয়ায় রাধারমণ শিকদার, রাঢ়িপাড়ায় তাসলিমা বেগম এবং বাধালে খান আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬১২ ঘ.