২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর কারাদণ্ড

নির্বাচন চলাকালে টাকা দিয়ে ভোট কেনার সময় পটুয়াখালী সদর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 10:07 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

পটুয়াখালী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন চলাকালে টাকা দিয়ে ভোট কেনার সময় পটুয়াখালী সদর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল মাতুবরকে এ দণ্ড দেওয়া হয়। র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান সাংবাদিকদের জানান, কাকড়াবুনিয়া কেন্দ্রে টাকা বিতরণের সময় হাতেনাতে দুলালকে গ্রেপ্তার করা হয়। তার কাছে প্রায় ২১ হাজার টাকা পাওয়া গেছে। নুরুজ্জামান বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের টাকা দেন তিনি। ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম পর্যায়ের নির্বাচনের শেষ দিনে আট জেলার ১৫ উপজেলার ১৩২টি ইউনিয়নে ভোট চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৪ ঘ.