২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ এস্কান্দারের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

দুর্নীতির একটি মামলায় খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দারের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রথমবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির একটি মামলায় খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দারের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রথমবারের মতো পিছিয়েছে। তার সময় আবেদনে রোববার ঢাকার এক নম্বর বিশেষ জজ এ এফ এম আমিনুল ইসলাম আগামী ৫ জুন অভিযোগ গঠনের পরবর্তী দিন রেখেছেন। এ মামলায় গত ১০ মার্চ অন্য একটি আদালত থেকে জামিন পান সাঈদ এস্কান্দার। একই মামলায় রোববার আদালতে হাজির হয়ে আবারো জামিন চাইলে বিচারক শুনানি শেষে তা মঞ্জুর করেন। গত ৬ ফেব্র"য়ারি সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক সংসদ সদস্য এস্কান্দারের বিরুদ্ধে গত বছরের ২৮ এপ্রিল রমনা থানায় দুদক এ মামলা করে। এতে তার বিরুদ্ধে ৪ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৬০২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪১৪ ঘ.