২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১০ ইউপি'র নির্বাচন স্থগিত

বিধি লঙ্ঘন করায় পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধি লঙ্ঘন করায় পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ছাড়া আদালতের স্থগিতাদেশের কারণে মহেশখালীর ছয় ইউপিতে নির্বাচন হচ্ছে না নির্ধারিত তারিখে। বুধবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ও দুর্গাপুর ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। এ উপজেলায় ২ এপ্রিল নির্বাচন হওয়ার কথা রয়েছে। বাকি চার ইউপিতে ঘোষিত তারিখেই নির্বাচন হবে।" একই জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ও শাখাঁরিকাঠি ইউপি'র নির্বাচনও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ছহুল। তিনি বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করায় ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ উপজেলার বাকি পাঁচ ইউপিতে ১ এপ্রিলই নির্বাচন হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছয় ইউপির নির্বাচনও স্থগিত করা হয়েছে বলে জানান ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল বাতেন। এই ছয় ইউপি হলো- মাতারবাড়ি, কারলারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ধলঘাটা ও কুতুবজোম। ৩১ মার্চ এসব ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিলো। এর আগেও একই উপজেলার ছোট মহেশখালী ইউপি'র নির্বাচন স্থগিত করা হয়। গত ২৪ ফেব্র"য়ারি তফসিল ঘোষণার পর তিন বিভাগে এই ১০টি ছাড়াও ২৯টি ইউপি'র নির্বাচন স্থগিত করা হয়েছিলো। এগুলো হলো- বরিশাল জেলার উজিরপুরের শিকারপুর-উজিরপুর ও গুঠিয়া, মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর, আমতলির পচাকোড়ালিয়া, ছোটবগি, কড়ইবাড়িয়া, শারিকখালী, বড়বাগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা, পাথরঘাটার, কাঠালতলী, পাথরঘাটা ও চরদুয়ানী, ভোলা সদরের রাজাপুর, কাচিয়া ও ইলিশা, দৌলতখানের সৈয়দপুর, লালমোহনের পশ্চিম চরউমেদ, ঝালকাঠি সদরের পোনাবালিয়া, খুলনা বিভাগের রূপসার ঘাটভোগ, বাগেরহাটে মোল্ল