২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বয়কট

প্রতিপক্ষ'র ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে গৌরনদীতে নির্বাচন বয়কট করে পুনর্নির্বাচন দাবি করেছেন এক চেয়ারম্যান প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

বরিশাল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষ'র ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে গৌরনদীতে নির্বাচন বয়কট করে পুনর্নির্বাচন দাবি করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদশী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাইফুর রহমান কচি সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তিনি বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। কচি বলেন, অপর চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কৃঞ্চ কান্ত দে'র কর্মী সমর্থকরা সব ভোট কেন্দ্র দখল করে আমার এজেন্ট এবং ভোটারদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে দাবি করেন তিনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। নিজেও কেন্দ্রে গিয়েছিলেন দাবি করে তিনি জানান, কচির অভিযোগের কোনো সত্যতা মেলেনি। কৃঞ্চ কান্ত দে বলেন, "কচি তার নিশ্চিত পরাজয় জেনে বয়কট নাটক করছে। কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৮ ঘ.