২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আন্দোলন দমানো যাবে না'

জিয়ার বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করে সরকার বিরোধী আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়ার বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করে সরকার বিরোধী আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার বিকালে রাজধানীতে এক বিক্ষোভ-সমাবেশে সরকারের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, "দেশ আজ নানা সংকটে জর্জরিত। ঠিক এ সময়ে জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করতেই সরকার তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে নেমেছে। সংসদে তাকে নিয়ে কুটক্তি করা হচ্ছে। এভাবে ষড়যন্ত্র করে জনগণের আন্দোলনকে তারা (সরকার ) দাবিয়ে রাখতে পারবে না।'' সরকারের কথিত এ ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান এই বিএনপি নেতা। বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। সামরিক আদালতে কর্নেল তাহেরের গোপন বিচার নিয়ে হাইকোর্টের রায়ে জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে অভিযোগ তুলে দলটি এই বিক্ষোভ-সমাবেশ করে। সারাদেশে বিএনপি এ কর্মসূচি পালন করছে। সামরিক আদালতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের গোপন বিচার অবৈধ বলে মঙ্গলবার রায় দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, জিয়াউর রহমানের পরিকল্পনায় বিচারের নামে কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিলো। কথিত ওই বিচারের বৈধতা নিয়ে করা চারটি রিট আবেদনে ওই রায় দেওয়া হয়। বিএনপির অভিযোগ, হাইকোর্টের ওই রায় উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ