২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ের অভাবে...

সময়ের অভাবে জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিরোধী দলের মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়ের অভাবে জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিরোধী দলের মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই তিনি এ কথা জানান। স্পিকার জানান, বিরোধী দলের সদস্যরা চলতি অধিবেশনে মুলতবি প্রস্তাব আকারে আলোচনার জন্য ১৪৪টি নোটিশ দিয়েছেন। আর নবম সংসদের অষ্টম অধিবেশন শেষ হচ্ছে বৃহস্পতিবার। "এখন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারিত রয়েছে। এই অবস্থায় মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা করতে গেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় পাওয়া যাবে না। সুতরাং সময়ের অভাবে মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করা হলো না।" মুলতবি প্রস্তাবগুলো গৃহীত না হওয়ায় স্পিকার আবদুল হামিদ দুঃখ প্রকাশ করেন। বিরোধী দলের সদস্যরা এ সময় সংসদে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৭৫৪ ঘ.