২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

সৌদি আরব সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পায়ের চিকিৎসা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পায়ের চিকিৎসা শুরু হয়েছে। মঙ্গলবার রিয়াদে বাদশাহ ফয়সল বিন আবদুল আজিজ হাসপাতালে এই চিকিৎসা শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, "মঙ্গলবার সকালে হাসপাতালের চিকিৎসকরা ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট তারা এখন পর্যালোচনা করে দেখছেন।'' হাসপাতালে একদল বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও তার হাটুর ব্যথার চিকিৎসা দিচ্ছেন। মারুফ কামাল খান আরো জানান, চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিরোধী দলীয় নেতার কিছু নির্ধারিত কর্মসূচি রয়েছে। বুধবার রিয়াদে তিনি একটি মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং সেখানে উপাচার্যের দেওয়া এক মধ্যাহ্নভোজ সভায় যোগ দেবেন। সোমবার রাতে চিকিৎসার জন্য খালেদা জিয়া সৌদি আরব যান। রিয়াদে খালেদা জিয়া রাজকীয় মেহমান হিসেবে রাজকীয় অতিথি ভবনে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২২০১ ঘ.