ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছে বিএনপি।
শুক্রবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেলোয়ারের মরদেহ নিয়ে আসা হলে দলীয় সর্বস্তরের নেতা-কর্মীরা প্রয়াত নেতার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাকে অশ্র"সজল শ্রদ্ধা নিবেদন করেন।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর দলের চরম সংকটকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খোন্দকার দেলোয়ারকে দলের মহাসচিব করেন। ওই সময় তিনি সব প্রতিকূলতার মাঝেও বিশ্বস্ততার সঙ্গে শক্ত হাতে দলের হাল ধরেন।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শেষবারের মতো দেলোয়ারের মরদেহ আনা হয়। সেখানে তার সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, রহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, রুহুল আলম চৌধুরী, আহমেদ আজম খান, হায়দার আলী, কেন্দ্রীয় নেতা হামিদুল্লাহ খান, গিয়াস কাদের চৌধুরী, নাজিম উদ্দিন আলম, জয়নুল আবদিন ফারুক, ফজলুল হক মিলন, মশিউর রহমান, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সানাউল্লাহ মিয়া, দলের বহি
bdnews24