২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদার অভিযোগ মিথ্যা-বানোয়াট'

বিরোধী দলীয় নেতা সরকারে বিরুদ্ধে 'মিথ্যা' ও 'বানোয়াট' অভিযোগ করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংসদ অপু উকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা সরকারে বিরুদ্ধে 'মিথ্যা' ও 'বানোয়াট' অভিযোগ করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংসদ অপু উকিল। রাষ্ট্রপতির ভাষণের ওপর বুধবার বিএনপি সাংসদ রেহানা আক্তার রানুর বক্তব্যের জবাবে অপু উকিল বলেন, "খালেদা জিয়া কালকে (মঙ্গলবার) একটিও সত্য কথা বলেননি। তিনি সব বানোয়াট কথা বলে গেছেন।" ৭৫ কার্যদিবস অনুপস্থিত থাকার পর মঙ্গলবার সংসদে ফিরে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, দেশে সংবিধান নেই। খসড়া সংবিধানে সরকার চলছে। এতে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। এরকম শূন্যতায় যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বুধবার বিরোধী দলীয় সাংসদরা সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে 'কটাক্ষপূর্ণ' ও 'আক্রমণাত্মক' বক্তব্য দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় তাদের কেউ অবশ্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেননি। পরে স্পিকার আব্দুল হামিদ বিরোধী দলের সদস্যদের আক্রমণাত্মক শব্দগুলো কার্যবিবরণী থেকে বাদ দেন। গত ২৫ জানুয়ারি জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাষণ দেন। গত ১ মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন প্রধান হুইপ আব্দুস শহীদ। রেহানা আখতার রানু সরকারি দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "অনেকদিন পর আমরা সংসদে এসেছি।" পুঁজিবাজারে সা