২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বুধবার এক শোক বিবৃতিতে প্রয়াত এই নেতার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জাতীয় সংসদের এই সাবেক চিফ হুইপের মৃত্যুতে শোক প্রকাশ করে বর্তমান সংসদের হুইপ আব্দুস শহীদও আলাদা বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, "তিনি (দেলোয়ার) ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালো, যার অভাব কোনদিনও পূরণ হবার নয়।" আব্দুস শহীদ প্রয়াত এই নেতার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান খোন্দকার দেলোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/জেকে/২০০৮ ঘ.