২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডিত ১২ বিএনপি নেতাকর্মীর জামিন

একটি মামলায় সাজাপ্রাপ্ত লালমনিরহাটের ১২ বিএনপি নেতাকর্মী জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

লালমনিরহাট, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মামলায় সাজাপ্রাপ্ত লালমনিরহাটের ১২ বিএনপি নেতাকর্মী জামিন পেয়েছেন। তবে এ মামলার অপর দুই আসামির জামিন নাকচ করেছে একই আদালত। সোমবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মাহাতাব উদ্দিন এ আদেশ দেন। লালমনিরহাটের পাবলিক প্রসিকিউটরের (পিপি) চেম্বার ভাংচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর সাজা হয়েছিল। জামিনপ্রাপ্তরা হলেন- আদিতমারী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, জেলা সদস্য জাহেদুল ইসলাম খোকন, জেলা যুবদল ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সদর যুবদল সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, আদিতমারী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম বকুল, যুবদলকর্মী সুমন আহমেদ, মজিদুল, কাজল, রাশেদুল ইসলাম, মিলন ও নুরুন্নবী। জামিনের আবেদন নাকচ হয় চার বছরের সাজাপ্রাপ্ত জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস ও লালমনিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েলের। গত বছরের ৫ অগাস্ট সদর থানায় ২২ জনের বিরুদ্ধে জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ১৬ অগাস্ট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত সফিকুল, মাওলা, মোখলেছুর রহমান ও বাবুলকে বেকসুর খালাস দেয়। বাকি ১৪ জনকে চার বছরসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন। আসামিপক্ষে ছিলেন ঢাকা বারের আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহম্মেদ তালুকদার চৌধুরী ও খোরশেদ আলম। বাদীপক্ষের আইনজীবী ছিলেন মতিয়ার রহমান ও আকমল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৯ ঘ.