২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কাঠমান্ডু সরাসরি সড়ক চালুর পরিকল্পনা

ঢাকা-কাঠমন্ডু সরাসরি সড়ক যোগাযোগ চালুর পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনাধীন- জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কাঠমন্ডু সরাসরি সড়ক যোগাযোগ চালুর পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনাধীন- জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সন্ধ্যা পৌন ৭টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী নির্ধারিত প্রশ্ন-জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে বলে জানান স্পিকার। মন্ত্রী বলেন, "গত বছর জানুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত যৌথ ইশতিহারে নেপালকে মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া প্রস্তাবিত সড়কটি (ঢাকা-কাঠমন্ডু) এশিয়ান হাইওয়ের অংশ হওয়ায় ঢাকা-কাঠমুন্ডু সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।" লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিনের (নিজান) প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ যাবত রেলওয়ের আধুনিকায়নের লক্ষ্যে মোট ১৪ হাজার চারশ ২১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ২৯টি নতুন প্রকল্প এবং এক হাজার চারশ ৭৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সাতটি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। এ ছাড়া ২ হাজার পাঁচশ ৯৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ৩৩টি দরপত্রের চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় রেলওয়ের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য মোট ৩৬ হাজার দুশ ১৪ কোটি টাকা ব্যয়ে একশ ৪৯টি প্রকল্পের মধ্যে ৪৬টি চলমান ও একশ তিনটি নতুন প্রকল্প। এ সব প্রকল্পের বেশিরভাগই ২০১৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা। ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত একশ ৮৩টি সিএনজি পাম্প স্টেশন নির্মাণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। নওগাঁ-২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বঙ্গবন্ধু সেতু ১৯৮৮ সালে জুন মাসে চালু হওয়ার পর থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত টোল বাবদ এক হাজার আটশ ১৯ দশমিক ২৬ কোটি টাকা আদায় হয়েছে। এর মধ্যে ২০০৯-১০ অর্থবছরে সর্বোচ্চ দুশ ৪১ দশমিক ৩৮ কোটি টাকা আদায় হয়। গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজের প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, বাংলাদেশে বর্তমানে ৪৪টি জেলাকে যুক্ত করে মোট দুহাজার আটশ ৩৫ দশমিক চার কিলোমিটার রেললাইন রয়েছে। রেলওয়ে নেটওয়ার্ক স