২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্সেস অ্যানের সঙ্গে দেখা করেছেন খালেদা

সফররত বৃটিশ রাজকুমারী অ্যানের সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত বৃটিশ রাজকুমারী অ্যানের সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে বারিধারায় বৃটিশ হাইকমিশনের অতিথি বাংলোতে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতের শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। প্রিন্সেস অ্যান বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও নারীদের উন্নয়নে বিশেষ করে চার দলীয় জোট সরকারের শাসনামলে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন।" নারীর ক্ষমতায়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা রয়েছে বলেও জানান প্রিসেন্স অ্যান। চার দিনের সফরে মঙ্গলবার ঢাকা পৌঁছান অ্যান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন। বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাতের সময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২৭ ঘ.