ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আগামী নির্বাচনে ভোট কারচুপির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার সন্ধ্যায় এক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই অভিযোগ করেন।
তিনি বলেন, "আগামী নির্বাচনে সরকার ভোট কারচুপির ষড়যন্ত্র শুরু করেছে। তারা আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে চেষ্টা চালাচ্ছে। ইলেক্ট্রনিক ভোটিং চালু করে ভোট কারচুপির পরিকল্পনা করছে।''
এসব কার্যক্রম কোনোভাবে বিএনপি মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন মোশাররফ।
তিনি বলেন, "আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই- ইলেক্ট্রনিক ভোটিং মেনে নেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে না।"
'রজনৈতিক বন্দি মুক্তির' দাবিতে সোমবার বিকালে মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, পূঁজিবাজারের অর্থ লুন্ঠন, বিদ্যুৎ-গ্যাসসহ জনদুর্ভোগ লাঘবে সরকারের ব্যর্থতা তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, "আওয়ামী লীগ নির্বাচনের কোনো অঙ্গীকারই পুরণ করতে পারেনি। সর্বক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।"
মধ্যবর্তী নির্বাচনে দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, "দেশের জনগনের অবস্থা বিবেচনা করে আমাদের নেত্রী খালেদা জিয়া সরকারকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। তাই বলব-এখনো সময় আছে দেয়ালে লিখন পড়
bdnews24