২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদ উল্লাহ হত্যায় গ্রেপ্তার ২ জন রিমান্ডে

রাজধানীর জুরাইনে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক হত্যামামলায় গ্রেপ্তার দুজনকে তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইনে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক হত্যামামলায় গ্রেপ্তার দুজনকে তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার মো. জাবেদ প্রিন্স ও মো. আরিফ হোসেনকে ১০ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা। রোববার বিকালে ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর হেফাজত আবেদনের শুনানি শেষে দুদিনের অনুমতি দেন। শুক্রবার গভীর রাতে ওই দুজনকে র‌্যাব-১০ এর সহযোগিতায় গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গত ২৩ ফেব্র"য়ারি দুপুরে মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক হারুনুর রশিদকে গুলি করে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০৪৬ ঘ.