রংপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মন্ত্রিসভার রদবদল নিয়ে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল যে মন্তব্য করেছেন তা তার হতাশার কথা।
শুক্রবার বিকালে রংপুর সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, "জলিল ভাই হতাশা থেকে এসব কথা বলেছেন। তিনি দলের ভালো চান-এটা আমরা বিশ্বাস করি।"
২০ ফেব্র"য়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছিলেন, মন্ত্রিসভায় একটা 'নড়াচড়া' হওয়ার দরকার।
মন্ত্রিসভায় শিগিগরই রদবদল হচ্ছে- এমন গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মতবিনিময় সভায় হানিফ বলেন, বলেন, "সব দেশেই মন্ত্রিসভা গঠনের ২/৩ বছর পর রদবদল হয়। আমাদের মন্ত্রিসভায়ও হবে।"
বিরোধী দলের দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ- এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, "এ ব্যাপারে কোনো মন্তব্য করার সময় এখনো আসেনি।"
মতবিনিময় সভা শেষে বিকালে রংপুরের বদরগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আনিছুল হক চৌধুরীর স্মরণসভায় যোগ দেন হানিফ।
কমরেড জীতেন দত্ত বিজয় মঞ্চ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন দলের উপজেলা সভাপতি ওবায়দুল হক।
উপজেলা সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, ফজলে রাব্বী, এইচ এন আশিকুর রহমান ও টিপু মুন্সী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান শাহ নওয়াজ আলী, আওয়ামী লীগের জেলা আহবায়ক আবুল মনসুর আহমেদ, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রাজু প্রমুখ এতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/জেকে/২০০৬ ঘ.
bdnews24