২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে আ.লীগ নেতা খুনের ঘটনায় মামলা

শ্যামপুর থানা আওয়ামী লীগ নেতা ও তার গাড়ির চালক হত্যার ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যামপুর থানা আওয়ামী লীগ নেতা ও তার গাড়ির চালক হত্যার ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহত শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ উল্লাহর স্ত্রী কোহিনুর বেগম বৃহস্পতিবার বিকাল সোয়া তিনটার দিকে কদমতলি থানায় মামলাটি দায়ের করেন। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, মামলায় কারো নাম উল্লেখ না করে ৮/১০ জনকে আসামি করা হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে কদমতলী থানার কমিশনার রোডে কাকলি সংসদ ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মোহাম্মদউল্লাহ (৫৫) ও তার গাড়ির চালক হারুনুর রশিদ (৪৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/জেকে/২২১৮ ঘ.