ঢাকা, ফেব্র"য়ারি ২৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বৃটিশ পার্লামেন্টের দুই সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাতে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাউজ অব কমন্সের সদস্য টোবিয়াস মারটিন এলউড।
এর আগে পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরাইশী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩০ ঘ.
bdnews24