ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার বলেন, ৬৭টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২৯ হাজার দুশ ৪০ জনের ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে ৬৯ হাজার পাঁচশ কারাবন্দি রয়েছে।
কক্সবাজার-৩ আসনের সাংসদ লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
এ সময় গত জানুয়ারি থেকে কার্যকর হওয়া একজন সাধারণ বন্দির একদিনের খোরাকী (আটা, গুড়, চাল, মশুর ডাল, লবণ, ভোজ্য তেল, পিঁয়াজ, শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, সবজি, মাছ ও গরু/খাসির মাংস) খরচের তথ্যও তুলে ধরেন মন্ত্রী।
গত ১ ফেব্র"য়ারি পর্যন্ত আটক বন্দির সংখ্যা, দেশের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে কারাগারের পৃথক পৃথক তথ্য জানান মন্ত্রী।
সাহারা খাতুুন জানান, ঢাকা বিভাগের ২০ কারাগারে নয় হাজার সাতশ ৬৮ জন ধারণক্ষমতার বিপরীতে কারাগারে বন্দি রয়েছে ২৭ হাজার চারশ দুজন।
এর মধ্যে সাজাপ্রাপ্ত ছয় হাজার তিনশ ৭৮ জন পুরুষ ও তিনশ ৮৫ জন নারী। বিচারাধীন কারাবন্দির সংখ্যা ১৯ হাজার নয়শ ৯৩ জন পুরুষ ও ছয়শ ২৮ জন নারী। এ ছাড়া স্বদেশে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে ১৮ জন বিদেশি।
রাজশাহী বিভাগে পাঁচ হাজার ছয়শ ৯০ জন ধারণক্ষমতার ১৬ কারাগারে বর্তমানে কারাবন্দির সংখ্যা ১২ হাজার পাঁচশ ৪৩।
এর মধ্যে সাজাপ্রাপ্ত কারাবন্দি পুরুষ তিনশ হাজার নয়শ ৭১, নারী একশ ৮১ এবং বিচারাধীন পুরুষ আট হাজার ৬৮, নারী দুশ ৮১। স্বদেশে প্রত্যাবাসনের অপেক্ষায় ৪২ বিদেশি।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ কারাগারে কারাবন্দি ১৮ হাজার দুশ ৩৬ জন। এসব কারাগারে আনুমানিক ধারণ ক্ষমতা সাত হাজার একশ ৭৭।
এ দুই বিভাগে সাজাপ্রাপ্ত চার হাজার তিনশ ৭৮ পুরুষ ও একশ ১৬ জন নারী এবং বিচারাধীন ১৩ হাজার দুশ ৬৩ জন পুরুষ ও তিনশ ৯৬ জন নারী কারাবন্দি রয়েছে। ৮৩ জন বিদেশি স্বদেশে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে।
খুলনা ও বরিশাল বিভাগের ১৬ কারাগারে ছয় হাজার তিনশ ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে ১১ হাজার তিনশ ২৪ জন কারাবন্দি রয়েছে। এর মধ্যে সাজাপ্রাপ্ত তিন হাজার আটশ ৪৩ জন পুরুষ, একশ ৫৬ নারী এবং বিচারাধীন পুরুষ ছয় হাজার নয়শ ৯৮ জন ও নারী দুশ ৫০ জন। এ ছাড়া ৭৭ জন বিদেশি স্বদেশে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে।
ঢাকায় দর্শনার্থীর জন্য ইন্টারকম
সংরক্ষিত নারী আসনের সাংসদ নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি ও হাজতী আসামিদের সঙ্গে দেখা করার জন্য আসা দর্শনার্থীদের সাক্ষাতের স্থানটি প্রশস্ত করার পরিকল্পনা সরকারের আপাতত নেই।
বন্দিদের সঙ্গে আত্মীয়-পরিজনের নির্বিঘে
bdnews24