২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের পূণঃতদন্ত করবে বিএনপি'

বিএনপি ক্ষমতায় গেলে পিলখানায় হত্যাকাণ্ডের তদন্ত পুনরায় করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 08:57 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ক্ষমতায় গেলে পিলখানায় হত্যাকাণ্ডের তদন্ত পুনরায় করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ। মঙ্গলবার ওই হত্যাকাণ্ড সম্পর্কিত এক আলোচনা সভায় তিনি একথা জানান। সরকারের প্রতি ইঙ্গিত করে আ স ম হান্নান শাহ বলেন, "বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর হত্যাকাণ্ডের পূনঃতদন্ত করা হবে। ওই হত্যাকাণ্ডের প্রশ্রয়দাতা ও দোষীদের শাস্তি দেওয়া হবে। কেউ রেহাই পাবে না।" বিডিআর বিদ্রোহ ঘটনার বিচার কার্যক্রম বিশেষ আদালতে শুরু হয়েছে। বেশ কিছু মামলায় আদালত অভিযুক্তদের শাস্তিও দিয়েছে। সরকার ২৩ জানুয়ারি বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিলুপ্ত করে এর নামকরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে লেবার পার্টির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে 'পিলখানা হত্যাকাণ্ড : জাতীয় স্বার্বভৌমত্ব ও নিরাপত্তা' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি সংঘটিত এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড অভিহিত করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, "এই হত্যাকাণ্ড অন্য একটি শক্তির সহযোগিতা নিয়ে পরিকল্পিতভাবে করা হয়েছিলো।'' বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "তৎকালীন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা চাপা দেওয়ার নীল নকশা তৈরি হয়েছিলো। এই ঘটনার সঙ্গে ক্ষমতাসীন সরকার সম্পৃক্ত ছিলো- তার অনেক কিছু আজ জনগনের কাছে পরিস্কার হয়ে গেছে।'' ওই হত্যাকাণ্ডে খুনীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ও তাদেরকে ক্ষমার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জনগন এ সরকারের বিরুদ্ধে প্রস্তুত হয়ে আছে বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, "আড়িয়ল বিলে ঘটনাই তার প্রমাণ। এরকম যেকোনো স্থানে জনগন জ্বলে উঠতে পারে।" সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সস্পাদক এম হামিদুল্লাহ খান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৪৩ ঘ.