ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিযবুত তাহরীর কর্মী সন্দেহে তিন তরুণকে আটক করেছে রমনা থানা পুলিশ।
রোববার গভীর রাতে সিদ্ধেশ্বরী বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন থানার ওসি শিবলি নোমান।
এরা হলো- মাসুদ রানা (২৬), মহিনউদ্দিন (১৯) ও মো. তৌফিক আহমেদ (২৪)। এরা রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ওসি নোমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত ২০ জানুয়ারি ধানমন্ডির ঝিগাতলা এলাকা থেকে নিষিদ্ধ এই সংগঠনটির ছয় কর্মীকে আটক করে র্যাব।
২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এর তিনদিন পরেই সংগঠনটির ব্যাংক হিসাব জব্দ ও প্রধান কার্যালয় বন্ধ করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/সিএস/জেকে/১২২৪ ঘ.
bdnews24