২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শহীদ মিনারে আ.লীগ নেতা লাঞ্চিত

দলীয় কোন্দলের জের ধরে নীলফামারী কেন্দ্রিয় শহীদ মিনারে দলের অঙ্গ সংগঠনের কর্মীর হাতে লাঞ্চিত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

নীলফামারী, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কোন্দলের জের ধরে নীলফামারী কেন্দ্রিয় শহীদ মিনারে দলের অঙ্গ সংগঠনের কর্মীর হাতে লাঞ্চিত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা। দলীয় কোন্দলের জের ধরে ২১ ফেব্র"য়ারি সকাল ৮টার দিকে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামনেই এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা যুবলীগের সদস্য নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি নাহিদুল ইসলাম নিক্সনের হাতে লাঞ্চিত হন নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মোশফিকুল ইসলাম রিন্টু। দলীয় কোন্দলের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে নিক্সন তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। নিক্সন এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদ্য সমাপ্ত নীলফামারী পৌর নির্বাচনে রিন্টু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেওয়ান কামাল আহমেদের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী একেএম আমিনুল হকের পক্ষ নেন। তিনি এই বিদ্রোহী প্রার্থীর অনুকুলে বিভিন্ন পথসভায় বক্তৃতা দেন ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করেন। এ কারণে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা রিন্টুর ওপর ক্ষুব্ধ। তারা রিন্টুকে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান ও দল থেকে বহিস্কারের জোর দাবি তুলেছেন।" ওই নির্বাচনে দেওয়ান কামাল আহমেদ পঞ্চমবারের মতো নীলফামারী পৌরসভার মেয়র নির্বাচিত হন। বিদ্রোহী প্রার্থী একেএম আমিনুল হক বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। শহীদ মিনারের ঘটনার ব্যাপারে রিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত পৌর নির্বাচনকে ঘিরে নিক্সন আমার উপর চড়াও হয়। এতে দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে রাজনীতি। মহান ২১ ফেব্র"য়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ন্যাক্কারজনক।" জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, "পু