মাদারীপুর, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর পৌর ছাত্রদল নেতা পারভেজ খান হত্যার ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা করেছেন তার বাবা।
জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার এক সংঘর্ষে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি পারভেজ খান নিহত হন।
মাদারীপুর সদর থানায় করা মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন মিঠুকে প্রধান আসামি করা হয়েছে।
অপর আসামিদের মধ্যে রয়েছেন- জেলা ছাত্রদল সভাপতি মফাজ্জেল হোসেন মফা, স্বেচ্চাসেবক দরে সভাপতি রাশেদুজ্জামান রাসেল, শাহাদাত হাওলাদার ও আমির চৌকিদারসহ ১২ জন।
মাদারীপুর সদর থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, বৃহস্পতিবার রাতে শহরের ডিসি ব্রিজ এলাকায় ছাত্রদলের দু'গ্র"পের সংঘর্ষে পারভেজ মারা যান।
পারভেজের বাবা বাদী বাবা কুদ্দুস খান মামলায় তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.
bdnews24