২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় যুবলীগ কর্মী খুন

নওগাঁয় লিটন হোসেন (২৮) নামে এক যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার সকালে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের জিন্দাপীর মাজারের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

নওগাঁ, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় লিটন হোসেন (২৮) নামে এক যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার সকালে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের জিন্দাপীর মাজারের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নওগাঁ সদর থানার ওসি আলী আহমেদ হাসমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে একদল লোক লিটনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে জবাই করে হত্যা করা হয়। লিটনের হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয় বলেও জানান তিনি। ওসি বলেন, "লিটন বিদ্যুৎ বিভাগে ঠিকাদারি করতেন। তার বাড়ি ভবানীপুর মধ্যপাড়া গ্রামে।" পুলিশের ধারণা, পূর্ব শত্র"তা বা ঠিকাদারী নিয়ে বিরোধের জের ধরে লিটনকে হত্যা করা হতে পারে। বুধবার দুপুরে তার লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮৫৭ ঘ.