২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মাহবুব-বাদলই প্রার্থী থাকছে বিএনপির

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী নির্বাচনেও বর্তমান সভাপতি খোন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক বদরুদ্দোজা বাদলকে প্রার্থী করছে বিএনপি সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী নির্বাচনেও বর্তমান সভাপতি খোন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক বদরুদ্দোজা বাদলকে প্রার্থী করছে বিএনপি সমর্থকরা। তাদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মার্চ মাসে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য বুধবার তাদের প্যানেলের ঘোষণা দেয়। ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া ও মহাসচিব এএম মাহবুবউদ্দিন খোকন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদে মাহবুব হোসেন ও সম্পাদক পদে বাদলকেই পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। এই প্যানেলের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে এসএম আবুল হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আইনজীবী ফোরাম দুটি সহসভাপতি পদে মনোনয়ন দিয়েছে আসাদ উল্লাহ ও ইব্রাহীম মোল্লাকে। কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পেয়েছেন ফাহিমা নাসরিন মুন্নী। দুটি সহসম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের হয় লড়বেন এএইচএম কামারুজ্জামান মামুন ও গোলাম নূর তরুণ। এছাড়া সাতটি সদস্য পদে মনোনয়ন পেয়েছেন এএসএম মোক্তার কবির খান, মারজিনা রায়হান (মদিনা), আলমগীর কবির, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, শওকত আরা বেগম দুলালী, আছরারুল হক ও মো. শহীদুল ইসলাম। ফোরামের নেতারা মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং প্যানেল সম্পর্কে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১১১ ঘ.