২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ খালেদার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 06:56 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন। বৈঠকে শেষে দলের স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ঢাকা মহানগর বিএনপিসহ দলের সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম জোরদারে করণীয় বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খালেদা জিয়া দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০১০ ঘ.