২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশেও মিশরের মতো গণবিস্ফোরণ ঘটতে পারে: মওদুদ

মিশরের মতো গণবিস্ফোরণ বাংলাদেশেও ঘটতে পারে বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তার মতে, সরকারের 'ব্যর্থতাই' এ পরিস্থিতি তৈরি করেছে। সরকারি দল চাইলে বিরোধী দলকে সংসদে ফেরাতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের মতো গণবিস্ফোরণ বাংলাদেশেও ঘটতে পারে বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তার মতে, সরকারের 'ব্যর্থতাই' এ পরিস্থিতি তৈরি করেছে। সরকারি দল চাইলে বিরোধী দলকে সংসদে ফেরাতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদে তাদের যোগ দেওয়া সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেন। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের দীর্ঘ শাসনামলের অবসানের প্রতি ইংগিত করে তিনি বলেন, "গণতন্ত্র যখন স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়, তখন গণতন্ত্র থাকে না। তিউনিসিয়া, মিশরের মতো সুদান, জর্ডানসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ আজ গণতন্ত্র চায়।" দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "আজ দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আড়িয়ল বিলে। কেবল বিমানবন্দর নির্মাণের জন্য ওই বিস্ফোরণ হয়নি। এ রকম গণবিস্ফোরণের অবস্থা এখন দেশের সর্বত্র বিরাজমান। সে বিস্ফোরণ যে কোনো সময় ঘটতে পারে।" প্রবল গণআন্দোলনের মুখে শুক্রবারই পদত্যাগ করেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। এর মধ্য দিয়ে তার ৩০ বছরের শাসনের অবসান ঘটলো। চলমান আন্দোলনকে ধীরে ধীরে একটি পর্যায়ে নিয়ে মহাজোট সরকারকে পদত্যাগে বাধ্য করার পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে বলে জানান মওদুদ। তিনি বলেন, "আমরা কোনো হঠকারি সিদ্ধান্ত নিয়ে আন্দোলন করার পক্ষে নই। সেজন্যই গত দুই বছরে বিএনপি মাত্র চারটি হরতালের কর্মসূচি দিয়েছে। আমরা সংযমের পরিচয় দিচ্ছি।" সরকারের ব্যর্থতার সমালোচনা করে মওদুদ বলেন, "কেবল দেশের মানুষ নয়, আমার বন্ধু তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেমন এবং এরশাদ সাহেবও আজ মহাজোট সরকারের মহাব্যর্থতার কথা তুলে ধরছেন। "গত দুই বছরে কোনো রাস্তা-ঘাটের সংস্কার ও উন্নয়ন হয়নি বলে আমার বন্ধু তোফায়েল আহমেদ সাহস করে সে বিষয়ে কথা বলেছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই।" পুঁজিবাজারে 'অস্বাভাবিক' দরপতনের সা