২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটিতে হাজিরা আইনের খসড়া নিয়ে বৈঠক ১৫ ফেব্র"য়ারি

সংসদীয় কমিটির তলবে হাজির হওয়া বাধ্যতামূলক করতে একটি আইনের খসড়া নিয়ে আলোচনার জন্য ১৫ ফেব্র"য়ারি সব স্থায়ী কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ডেকেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় কমিটির তলবে হাজির হওয়া বাধ্যতামূলক করতে একটি আইনের খসড়া নিয়ে আলোচনার জন্য ১৫ ফেব্র"য়ারি সব স্থায়ী কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ডেকেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে মতামত জানতে চেয়ে এরইমধ্যে স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন। ওই খসড়ায় সংসদীয় স্থায়ী কমিটিকে সরকারি চাকরিজীবীদের তলব করার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ব্যাপারে সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করছি, অন্যান্য কমিটির চেয়ারম্যানরা এই বৈঠকে অংশ নেবেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী স্থায়ী কমিটিগুলোর কার্যক্রম আরো জোরালো করতে আমার কমিটি এরই মধ্যে একটি আইন তৈরির কাজ শুরু করেছে।" তিনি জানান, সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করার বিষয়ে সংবিধানের ৭৬ অনুচ্ছেদে একটি পৃথক আইন করার কথা বলা হলেও এর আগে কোনো সরকারই এ বিষয়ে উদ্যোগ নেয়নি। সুরঞ্জিত সেনগুপ্ত জানান, চেয়ারম্যানদের মতামত জানার জন্য তিনি 'জাতীয় সংসদ পার্লামেন্টারি কমিটি বিল' এর খসড়া ১৫ ফেব্রুয়ারির বৈঠকে উপস্থাপন করবেন। ওইদিন দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। আইন মন্ত্রণালয় থেকে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো এই খসড়ায় একটি উপধারা রাখা হয়েছে যার আওতায় কমিটির তলব অগ্রাহ্য করার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। এ ক্ষেত্রে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করার সুযোগ রাখা হয়েছে খসড়ায়। এ প্রসঙ্গে সরঞ্জিত বলেন, শাস্তি দেওয়ার ক্ষমতা কমিটির হাতে রাখা উচিত নয়। তবে কমিটির তলব যাতে কার্যকর করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ক্ষমতা তাদের হাতে রাখতে হবে। দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা স্থায়ী কমিটির তলবে হাজির না হওয়ার পর এ নিয়ে বিতর্ক শুরু হয়। এরই ধারাবাহিকতায় স্থায়ী কমিটির তলবে হাজির হওয়া বাধ্যতামূলক করার আইন তৈরির প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/১৯৩৫ ঘ.