২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কক্সবাজার সৈকত, সেন্ট মার্টিনস রক্ষায় আইন হচ্ছে'

কক্সবাজার ও সেন্ট মার্টিনস দ্বীপ এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে শিগগিরই সরকার একটি আইন পাস করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও সেন্ট মার্টিনস দ্বীপ এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে শিগগিরই সরকার একটি আইন পাস করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। রোববার সংসদে সরকারদলীয় সাংসদ বেনজির আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জি এম কাদের বলেন, "চলতি অধিবেশনেই প্রস্তাবিত আইনটি পাস হতে পারে। এটি পাস হলে একটি মহাপরিকল্পনার আওতায় কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিনস দ্বীপ এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।" এই আইন পাস হলে মানুষ নিজের ইচ্ছামতো সেখানে স্থাপনা নির্মাণ করতে পারবে না বলেও জানান তিনি। পর্যটন ও গৃহায়ন মন্ত্রণালয় যৌথভাবে ওই মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, "সদ্য গঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এই মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তদারকির কাজ করবে।" বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, দায়িত্বজ্ঞানহীন পর্যটক ও পর্যটন ব্যবসা কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের হাত থেকে সমুদ্র সৈকত এলাকাকে রক্ষায় ওই মহাপরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয়। এক সরকারি সমীক্ষা অনুযায়ী, পর্যটকদের অধিক চাপে সেন্ট মার্টিনস দ্বীপের সমৃদ্ধ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। এতে বলা হয়, ভ্রমণকারীদের কাণ্ডজ্ঞানশূন্য আচরণ যেমন, সাগরে ময়লা ফেলা, উচ্চস্বরে গান বাজানো, সিগারেটের আগুন ও রাতে কৃত্রিম আলো সামুদ্রিক কচ্ছপের স্বাভাবিক প্রজননকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি ছোট্ট এই দ্বীপে যত্রতত্র স্থাপনা নির্মাণও বিরূপ প্রভাব ফেলছে। সেন্ট মার্টিনসের জীববৈচিত্র্য রক্ষায় রাতে এই দ্বীপে জনমানুষের অবস্থান বন্ধের সুপারিশ করা হয় সরকারি ওই সমীক্ষা প্রতিবেদনে। কক্সবাজারের টেকনাফ উপজেলার বদরমোকাম থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনসে সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষের বসবাস। ৫৯০ হেক্টর আয়তনের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ দেশের সর্বদক্ষিণের এ দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পর্যটন মৌসুম অর্থাৎ শীতকালে প্রতিদিন অগণিত পর্যটক যায় সেখানে। সংসদে আরেক প্রশ্নের জবাবে জিএম কাদের জানান, প্রয়োজনে সরকার 'কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ' নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। মধ্য-দক্ষিণাঞ্চলের এই কুয়াকাটা হলো দেশের একমাত্র পর্যটন এলাকা যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত