২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে হরতাল থেকে সরে আসতে বললেন আশরাফ

বিএনপিকে হরতালের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ১৪ দল। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে হরতালের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ১৪ দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "যে কারণে হরতাল ডাকা হয়েছিল তার এখন যৌক্তিকতা নেই।" ধানমন্ডিতে দলটির সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রোববার সন্ধ্যায় ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, "মুন্সীগঞ্জের সহিংসতার ঘটনায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তা পুলিশ গ্রহণ করেনি। আড়িয়ল বিলে বিমানবন্দরও হচ্ছে না। "তাই বিরোধী দলের হরতালের যৌক্তিকতা নেই," বলেন সৈয়দ আশরাফ। আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকারী স্থানীয়রা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে গত ৩১ জানুয়ারি। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মতিউর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত। ওই ঘটনায় পুলিশ তিনটি মামলা করে যার আসামি সংখ্যা ১৮ হাজার। একই ঘটনায় গত ১ ফেব্র"য়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রধান আসামি করে মুন্সীগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। ওই মামলায় আরো তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। আশরাফ বলেন, "সামনে ক্রিকেট বিশ্বকাপ- আমরা আশা করবো বিরোধী দল হরতালের সিদ্ধান্ত থেকে সরে আসবে।" জাতীয় সংসদের উপনেতা ও ১৪ দলের প্রধান সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সৈয়দ আশরাফ ছাড়াও ওয়ার্কার্স পার্টিও রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া, শিরিন আখতার, সাম্যবাদী দলের (এম.এল) দিলীপ বড়