২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ সেলিমের দুর্নীতি মামলা বাতিল

দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা বাতিল করেছে হাইকোর্ট। মামলা বাতিলে সেলিমের রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রায় দেয়। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন শেখ ফজলে নূর তাপস ও মো. মেহেদী হাসান চৌধুরী। মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন মোহাম্মদ আলী। রায়ের পর মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট শেখ সেলিমের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি বাতিল ঘোষণা করেছে। এর ফলে তিনি এ মামলার দায় থেকে অব্যাহতি পেলেন।" ২০০৮ সালের ২৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় শেখ সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করে। এর বৈধতা নিয়ে সেলিম হাইকোর্টে রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরএ/১৬২২ ঘ.