ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী রোববার বৈঠকে বসবে ১৪ দল।
ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রধানের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের উপনেতা ও ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সরকার গঠনের পর ১৪ দলের শরিকদের সঙ্গে এটি হবে আওয়ামী লীগের ষষ্ঠ বৈঠক।
সরকার গঠনের এক বছর পর ২০১০ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রথম বৈঠক। এরপর ৯ ফেব্র"য়ারি দ্বিতীয়, ২৮ নভেম্বর তৃতীয় এবং ২৪ ডিসেম্বর চতুর্থ বৈঠক হয়। এছাড়া ১ জুন গণভবনে মহাজোটের সব শরিকদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১২০ ঘ.
bdnews24