২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী জিয়ার সাজার রায় বাতিল

জালিয়াতির মামলায় সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার দশ বছর কারাদণ্ডের রায় বাতিল করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মামলায় সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার দশ বছর কারাদণ্ডের রায় বাতিল করেছে আদালত। জিয়ার আপিল আবেদনের শুনানি শেষে ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. কাদের নেওয়াজ বুধবার বিকালে সাজা বাতিলের এই রায় দেন। তবে আদালতের পেশকার মো. আশিক সাংবাদিকদের রায় দেখাতে রাজি না হওয়ায় আদালত ঠিক কোন কারণে আগের রায় বাতিল কনেছে- তা জানা যায়নি। মামলার নথি থেকে জানা যায়, রাজউকের আওতাধীন এলাকায় নিজের বা পোষ্যদের কোনো জমি নেই- এই মর্মে হলফনামা দিয়ে ২০০৩ সালে বনানীতে পাঁচ কাঠার একটি প্লট বরাদ্দ নেন সাবেক চার দলীয় জোট সরকারের সাবেক প্রাতিমন্ত্রী জিয়া। অথচ ১৯৮৬ সালে তিনি মোহাম্মদপুরের সুলতানা রাজিয়া সড়কের একটি বাড়ি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন, যার তথ্য তিনি বনানীর প্লট বরাদ্দ নেওয়ার হলফনামায় গোপন করেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মতিঝিল থানায় জিয়ার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এতে তার বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয়। শুনানি শেষে মহানগর হাকিম ওয়ালিউল ইসলাম ওই মামলার রায় ঘোষণা করেন। ২০০৮ সালের ১ জুলাই ওই রায়ে জিয়াউল হককে দুটি ধারায় ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জিয়াউল হক জিয়া এই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২১০৬ ঘ.